অভিনব কায়দায় ৫ হাজার পিস ইয়াবা পাচারের চেষ্টা, ৩ মাদক কারবারিকে গ্রেফতার

২২ মে ২০২৬, ০২:১৮ PM
গ্রেপ্তার মাদককারবারী

গ্রেপ্তার মাদককারবারী © সংগৃহীত

রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজমিস্ত্রির কড়াইয়ে অভিনব কায়দায় ৫ হাজার পিস ইয়াবা পরিবহনকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোছা, তাহমিনা আক্তার মিনা (৩২) ২। মো. হেলাল উদ্দিন ওরফে আলাউদ্দিন (৩২) ও ৩। মো. সদর উদ্দিন ওরফে শওকত আলী (৬৫)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১১.৪০ ঘটিকায় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৫ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি পুরাতন লোহার কড়াই জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন  ঢাকা  শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছে এবং গ্রেফতার এড়ানোর জন্য ঘনঘন বাসা পরিবর্তন করে।  প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে তারা ইয়াবা বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।  গ্রেফতারকৃদের বিরুদ্ধে  ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬