এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক অবরুদ্ধ

২১ মে ২০২৬, ০৭:৫৩ PM , আপডেট: ২১ মে ২০২৬, ০৮:৩৭ PM
ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা

ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা © সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা দেখা গেছে। অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাকলিয়া থানার চাকতাই নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে এলাকার একটি ডেকোরেশন গোডাউনে চার বছরের শিশুটিকে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা অভিযুক্তকে রাখা ভবন ঘেরাও করেন এবং ভেতরে ঢোকার চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী শিশুর নাম ফারিয়া। স্থানীয়রা জানান, সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা পিকআপচালক এবং মা চাকরি করেন বলেও জানিয়েছেন তারা।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। অনেকেই অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় সঠিক বিচার না হওয়ায় মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা কমে গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় লোকজন অভিযুক্ত যে ভবনে রয়েছে বলে ধারণা করছে সেটি ঘেরাও করে রেখেছে। তাকে বের হতে দিচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9