রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: নাসির

২১ মে ২০২৬, ০২:১৪ PM
শিশু রামিসা ও নাসির উদ্দিন নাসির

শিশু রামিসা ও নাসির উদ্দিন নাসির © সংগৃহীত

ঢাকার পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচার শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বৃহস্পতিবার (২১ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘রামিসা আমাদের বোন, আমাদের কন্যা। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালেও ছোট্ট রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল৷ আর দশটা দিনের মতোই সেদিনও ক্লাস, টিফিন, বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় করে স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল৷ কিন্তু মঙ্গলবার সকালে ঢাকার পল্লবীর ফ্ল্যাটেই ধর্ষণের পর নৃশংসভাবে খুন হতে হলো সাত বছরের ছোট্ট রামিসাকে।’

তিনি বলেন, আমাদের বোন, আমাদের কন্যা রামিসার এমন নির্মম হত্যাকাণ্ড দেশের সামাজিক অবক্ষয়কে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। আমরা কি এমন এক বর্বর সমাজের দিকে যাচ্ছি, যেখানে রামিসার মতো ছোট একটা শিশুও নিরাপদ থাকতে পারে না? যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

নাসির উদ্দিন নাসির বলেন, আমাদের বোন, আমাদের কন্যা রামিসার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। সে নিজের অপরাধ স্বীকার করে  স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আহ্বান, অতি সত্বর রামিসাকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনার মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন এ ধরনের নারকীয়-পাশবিক ও আদিম বর্বরতার পুনরাবৃত্তি করার দুঃসাহস কেউ না দেখাতে পারে।

আরও পড়ুন: স্কুলে যাওয়ার প্রস্তুতির মধ্যেই থেমে যায় সব, বাইরে ডাকছিল মা, কী চলছিল দরজার ওপাশে?

স্ট্যাটাসে তিনি আরও বলেন, তবে সামাজিক অবক্ষয়কে চিরতরে নির্মূল করতে রাষ্ট্র ও সরকারের পাশাপাশি আমাদের সামাজিক শক্তিগুলোরও দায়িত্ব আছে৷ পরিবার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যদি সমাজে নৈতিকতার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটি গ্রহণ করে, তাহলে পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করাটা সহজতর হবে বলে আমাদের বিশ্বাস।

নাসির উদ্দিন নাসির তার স্ট্যাটাসে কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতার দুটি লাইনও উদ্ধৃত করেন। তিনি লেখেন, ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতার এই দুটি লাইন শিশুদের প্রতি বৈশ্বিক অঙ্গীকারের সর্বজনীন ঘোষণার মতো। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা অনিরাপদ হওয়া মানে আমাদের ভবিষ্যতই হুমকির মুখে পড়া।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, আর কোনো শিশুকে যেন রামিসার মতো ভয়াবহ ঘটনার শিকার হতে না হয়, এভাবে অকালে ঝরে যেতে না হয়; রামিসার বাবা-মায়ের মতো আর কোনো বাবা-মায়ের চোখ যেন এভাবে অশ্রসিক্ত না হয়, সেটা নিশ্চিত করতে রাষ্ট্র, সরকার ও সামাজিক শক্তি সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। আবারও দ্রুততম সময়ে আমাদের বোন রামিসা হত্যার যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। শিশুর হাসি যারা কেড়ে নেয়, তারা গোটা মানবজাতির শত্রু। আমাদের প্রত্যয়: হাসলে শিশু হাসবে দেশ, সবার আগে বাংলাদেশ।

নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দ…
  • ২১ মে ২০২৬
শেষ হলো পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা
  • ২১ মে ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ১…
  • ২১ মে ২০২৬
আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি সেই নারীর খোঁজ নিলেন লুৎ…
  • ২১ মে ২০২৬
নিজ ঘর থেকে ঢাবি ছাত্রীর মায়ের গলা কাটা লাশ উদ্ধার
  • ২১ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081