বাঁশঝাড়ে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কসংলগ্ন ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর এলাকার নয়নঝিলের পাশে বাঁশঝাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আবু হুরাইরা মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দুই কন্যা সন্তানের জনক। এর মধ্যে ছোট মেয়েটির বয়স মাত্র ২১ দিন। কিছুদিন আগে পর্যন্ত মিম ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। বর্তমানে তিনি বেকার ছিলেন।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, ভোরে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মিমের মরদেহ দেখতে পান। তার ভাষ্য, মিমের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। খুব সাধারণ জীবনযাপন করত। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করল, সেটা আমরা কিছুই বুঝতে পারছি না।

স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহটি মহাসড়কের পাশের বাঁশঝাড়ে এনে ফেলে রাখা হয়েছে। নিহতের মাথায় ধারালো দা বা দেশীয় অস্ত্রের কোপের গভীর চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage