সুন্দরবনে আত্মসমর্পণ করল সুমন বাহিনী

১৮ মে ২০২৬, ১২:১২ PM
সুমন বাহিনীর পাঁচ সদস্য

সুমন বাহিনীর পাঁচ সদস্য © সংগৃহীত

দীর্ঘদিন ধরে সুন্দরবনে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ‘সুমন বাহিনী’র প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার রাতে সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত দস্যুবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬