মেহেরপুরে চিরকুট রেখে প্রাণনাশের হুমকি

১৭ মে ২০২৬, ০১:৩৩ PM
ককটেলসদৃশ বস্তু ও চিরকুট

ককটেলসদৃশ বস্তু ও চিরকুট © টিডিসি

মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে ককটেলসদৃশ বস্তু, হুমকিমূলক চিরকুট ও সাদা কাপড়ের টুকরো রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার রাতের কোনো এক সময় উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকায় বজলুর রহমানের বাড়ির গেটের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা। 

বজলুর রহমান ওই গ্রামের নৈমুদ্দীনের ছেলে। তিনি ও ইউসুফ আলী চাচাতো ভাই। ইউসুফ আলী একই গ্রামের ফৈমুদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী ও তার ছেলে রাসেলকে উদ্দেশ্য করে দুর্বৃত্তরা একটি হুমকিমূলক চিরকুট, সাদা কাপড়ের টুকরো এবং ককটেল সদৃশ বস্তু রেখে যায়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, ইউসুফ আলী একসময় প্রবাসে থাকলেও বর্তমানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। রাতের আঁধারে কে বা কারা তার চাচাতো ভাই বজলুর রহমানের বাড়ির গেটের সামনে এসব রেখে গেছে। চিরকুটটি ইউসুফ আলী ও তার ছেলেকে উদ্দেশ্য করে লেখা হয়েছে।

ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, চিরকুটে লেখা রয়েছে, ‘ইউসুফ তুই সাবধান। তুই আর তোর ছোট সন্তান মৃত্যুর জন্য প্রস্তুত হ। আর ৫ লাখ টাকা রেডি কর।’ এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি ককটেলসদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড়ের টুকরো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, সাদা টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড়ের টুকরো উদ্ধার করা হয়েছে। সাধারণত ভয়ভীতি প্রদর্শনের জন্য এ ধরনের কাজ করা হয়ে থাকে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬