চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ আটক ৩

১৭ মে ২০২৬, ০১:১৩ PM
আটক তিনজন

আটক তিনজন © সংগৃহীত

চট্টগ্রামে পৃথক অভিযানে জাল নোটসহ তিন চক্রকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলিপুর আব্বাসিয়াপুর এলাকায় অভিযান চালানো হয়। উপজেলার মোস্তফা হোটেলের সামনে পাকা রাস্তা থেকে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে জাহিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকা ও হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) ফেনীর পরশুরাম উপজেলার নাছির উদ্দিনের ছেলে। অন্যজন হাসানুর রাহি (১৯) একই উপজেলার রেজাউল হকের ছেলে।

এর আগে শনিবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার হানজারবাগ এলাকার জিলানী গলির পাশে শুক্কুর মটরসের সামনে অভিযান চালায় র‌্যাব। এ সময় জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মো. আছান উল্লাহ ওরফে হাসানকে (৩৫) আটক করা হয়। তার কাছে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আছান উল্লাহ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শামসুল হকের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬