৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, দলীয় পরিচয় না দেখে জড়িতদের শাস্তির দাবি এমপি বাবরের

১৬ মে ২০২৬, ০৫:০৬ PM
লুৎফুজ্জামান বাবর

লুৎফুজ্জামান বাবর © টিডিসি ফটো

নেত্রকোনার মদনে ৬৬৭ বস্তায় প্রায় ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা আত্মীয় পরিচয় হয় না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় এনে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না পায়।

শনিবার (১৬ মে) এমপি বাবরের এপিএস মাহমুদুল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মদন উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। জব্দ করা চালের পরিমাণ প্রায় ২০ মেট্রিক টন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

শুক্রবার (১৫ মে) সকালে এ ঘটনায় মদন থানায় মামলা দায়ের করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দুলাল মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ট্রাক চালক শামীম মিয়া, হেলপার শাহীন মিয়া ও স্থানীয় ব্যবসায়ী এনামুল হক আনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার তদন্তে খাদ্য অধিদফতর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9