মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার

১৬ মে ২০২৬, ১০:৪৮ AM , আপডেট: ১৬ মে ২০২৬, ০২:১৫ PM
মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবন ও বিক্রিতে  বাধা দেওয়ায় ছেলের হামলায় বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত মাদক নিয়ে বাবার সাথে ছেলের বাকবিতন্ডা হতো, গতকালও বাবার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে কিল-ঘুষি ও তলপেটে লাথি মেরে বসে অভিযুক্ত ছেলে মিলন, প্রচন্ড আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধ বাবা আবু আহম্মদের। 

পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে আজ শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। 

ঘটনার পরদিন শনিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গতকাল রাতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। সকালে নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9