যশোর

ফসল তুলে বাজারে নেওয়ার পথে সড়কে প্রাণ গেল ২ কৃষকের

১১ মে ২০২৬, ১১:১৫ AM , আপডেট: ১১ মে ২০২৬, ১১:২২ AM
দুর্ঘটনাস্থলে জনতার ভিড়

দুর্ঘটনাস্থলে জনতার ভিড় © টিডিসি ফটো

নিজ খেত থেকে কাঁচা মরিচ তুলে বাজারে বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন দুই কৃষিশ্রমিক। কিন্তু বাজারে পৌঁছানো আর হলো না তাদের। পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাতে হলো দু’জনকেই।সোমবার (১১ মে) ভোরে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার উলাশী খালপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাশী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির জন্য নাভারন বাজারে যাচ্ছিলেন শাহিন হোসেন। এসময় তিনি তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে রওনা দেন। পথিমধ্যে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক ও হেলপারকে শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬