যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

০৩ মে ২০২৬, ০৫:২০ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ০৫:২৩ PM
আটক রবিউল ইসলাম (মাঝে)

আটক রবিউল ইসলাম (মাঝে) © সংগৃহীত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ হাজার ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক রবিউল ইসলাম শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যশোর-মাগুরা মহাসড়কে একটি হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিকালের দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযুক্তের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১ হাজার ২০০টি ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬
দুই মাস চেষ্টার পরও কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করানো গেল না, …
  • ১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু-হাম মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সক্রি…
  • ১৫ অক্টোবর ২০২৬