বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল মা-মেয়ের

৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ PM
বনে বন্য হাতি

বনে বন্য হাতি © সংগৃহীত

কক্সবাজারের রামুতে বন্য হাতির তাণ্ডবে প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন বছর বয়সী মেয়ে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে খুনিয়াপালং এলাকায় লোকালয়ে ঢুকে পড়া হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন ছেমন আরা (২৫) ও তার মেয়ে আসমা বিবি। তারা মো. একরাম মিয়ার স্ত্রী ও মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তিনটি বন্য হাতির একটি পাল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। হাতিরা কয়েকটি বসতঘরের সীমানাপ্রাচীর ভেঙে ফেলে এবং আশপাশের গাছপালা উপড়ে তাণ্ডব শুরু করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া, তার স্ত্রী ও দুই সন্তান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি বড় ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত সরে যেতে সক্ষম হন। কিন্তু ছেমন আরা ও ছোট মেয়ে আসমা হাতির সামনে পড়ে যান। আক্রমণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতির দলটি অত্যন্ত আক্রমণাত্মক ছিল। তারা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের গাছের ফল খেয়ে পরে পাশের পাহাড়ি বনে চলে যায়।

নিহত পরিবারটি রোহিঙ্গা নাগরিক এবং বন বিভাগের জমিতে বসতি গড়ে কয়েক বছর ধরে সেখানে বসবাস করছিল। স্থানীয়দের মতে, বন উজাড় ও মানুষের বসতি বিস্তারের কারণে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত ক্রমেই বাড়ছে।

বন বিভাগ জানিয়েছে, ঘটনার পর হাতির পালটিকে গভীর বনে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬