টেলিগ্রামে চাকরির কথা বলে ধাপে ধাপে নেওয়া হলো ২ লাখ ২৯ হাজার টাকা, অতঃপর...

৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ PM
যশোর আদালত

যশোর আদালত © সংগৃহীত

টেলিগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে এক স্কুলছাত্রের কাছ থেকে ২ লাখ ২৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মহসিন আলীর স্ত্রী লিপি নাজনীন বুধবার (৩০ এপ্রিল) যশোর আদালতে মামলা করেন। আদালত তদন্তের দায়িত্ব দিয়েছেন পিবিআইকে।

মামলার আসামিরা হলেন নাজমুন্নাহার, পূর্ণতা অমিও, ইয়াসিন আরাফাত, সাইফুল ও বাসু হাওলাদার।

লিপি নাজনীন অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তার ছেলে ফাহিম আহমেদ একজন স্কুলছাত্র। এ বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ২৫ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে “অমিও ট্রাভেল” নামক একটি আইডিতে চাকরির বিজ্ঞপ্তি দেখে। এরপর নাজমুন্নাহারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। কথা বলার এক পর্যায়ে তাকে জানানো হয়, বিদেশগামী প্রবাসীদের বিমানের টিকিট ক্রয় করে তা বিক্রি করা হয় এবং এতে অনেক লাভ করা যায়। এর জন্য ২ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এবং লাভসহ বিনিয়োগের টাকা ফেরত দেওয়া হবে। তাদের কথায় বিশ্বাস করে ফাহিম আহমেদ অভিযুক্তদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে গত ২৮ নভেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ২ লাখ ২৯ হাজার ২৯০ টাকা প্রদান করে। সর্বশেষ টাকা দেওয়ার পর দেখা যায়, হোয়াটসঅ্যাপ আইডিটি বন্ধ রয়েছে। ফোন করলেও তারা ফোন রিসিভ করে না।

গত ১৫ ফেব্রুয়ারি এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পুলিশের পরামর্শে তিনি বুধবার আদালতে একটি নালিশি অভিযোগ করেছেন।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬