বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে পুলিশ

৩০ এপ্রিল ২০২৬, ০১:৩২ AM
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার

বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ড্রোন, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ উগ্রপন্থি সংগঠনে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার  (২৮ এপ্রিল) দুপুর পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বুধবার (২৯ এপ্রিল) পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তাররা হলেন ইমরান চৌধুরী, রিপন হোসেন শেখ, আবু বক্কর ও মোস্তাকিম চৌধুরী। এর মধ্যে ইমরান ও মোস্তাকিম সহোদর।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজন একটি উগ্রপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত। তারা ‘আরসা’ নামে একটি চরমপন্থি সংগঠনের সদস্য হলেও এটি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি নয়। সংগঠনটি টিটিপির মতাদর্শে অনুপ্রাণিত।

বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।

উগ্রপন্থি তৎপরতা বাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ডিবি জানায়, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি, গুলির খোসা, প্রায় ৯০০ গ্রাম বিস্ফোরক জাতীয় পাউডার, একটি ধাতব শনাক্তকারী যন্ত্র, সামরিক পোশাকের কাপড়, সাতটি ঘড়ির বেল্ট, একাধিক স্মার্টফোন, পাঁচ বোতল অ্যাসিড, একটি ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।বুধবার মামলার তদন্ত কর্মকর্তা চারজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার ভোরে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম এবং বিকেলে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাবি করেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। তবে একই দিন আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেন, দেশে জঙ্গি রয়েছে এবং এ তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081