টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ

২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ AM
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ © টিডিসি ফটো

বাংলাদেশ নৌবাহিনীর এক বিশেষ অভিযানে কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, রবিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনের অংশ হিসেবে নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে।

আইএসপিআর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স 'সোয়াডস' এবং দুটি সুসংগঠিত আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযানে নামে। ওই এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, আটটি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে স্বস্তি ফেরাতে নৌবাহিনীর কঠোর নজরদারি ও বিশেষ অভিযানগুলো আগামীতেও অব্যাহত থাকবে। নৌবাহিনী দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ়তার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9