খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাবি কর্মকর্তা লাভলুর জামিন প্রত্যাহার

২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ PM
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা © ফাইল ছবি

একদিনের মাথায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকার একটি আদালত। আজ সোমবার (২৭ এপ্রিল) এই আদেশ দেয়া হয়। 

এর আগে, গতকাল রবিবার (২৬ এপ্রিল) এই মামলায় লাভলু মোল্লাহকে জামিন দিয়েছিলেন ঢাকার একটি আদালত। ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন লাভলু।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন বলেন, গতকাল এক হাজার টাকার মুচলেকায় আদালত আসামির জামিন মঞ্জুর করেন। গতকাল আসামি পক্ষের আইনজীবীরা জামিননামা সময় মতো আদালতে জমা দিতে পারেননি। আজকে সকালে আসামির পক্ষের আইনজীবী এই জামিননামা দাখিল করেন। আদালত আসামির এই জামিননামা রিজেক্ট করে জামিন বাতিলের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এসময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

খালেদা জিয়াকে লক্ষ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনগুলোর ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশি অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় আসামিরা মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ও জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবি করে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9