মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

শাহাদাত হোসেন

শাহাদাত হোসেন © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। সাতাকানিয়া রাস্তার মাথা এলাকায় তার একটি চায়ের দোকান ছিল।

জানা যায়, নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় কিছু মুখোশধারী দুর্বৃত্ত শাহাদতকে অর্তকিত মারধর শুরু করেন। মারধর করে হামলাকারীর পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউ খালি না থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে শাহাদাত মারা যান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9