ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি  আটক

২৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ PM
আটক দুজন

আটক দুজন © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মোজাফফরপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান ভূঁইয়ার ছেলে আয়া (৩০) ও মৃত জব্বর আলীর ছেলে দ্বীন ইসলাম (২৮)।

এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় কেন্দুয়া থানার মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামি দুজনকে আজ সকালে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬