শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার

২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ AM
চোরাই মোবাইল ও কম্পিউটার উদ্ধার

চোরাই মোবাইল ও কম্পিউটার উদ্ধার © সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রায় শতাধিক চোরাই মোবাইল ও কম্পিউটার পণ্যসহ দুই চীনা নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) বিকালে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪নং রোডের ৪৭ নম্বার বাড়ি একটি ফ্ল্যাট থেকে অভিযুক্তদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ওয়াং গুওফেং ও ঝাং হাইবিন এবং তাদের বাংলাদেশি সহযোগী দেলোয়ার নামের এক যুবক। 

পুলিশ জানায়, এ সময় তাদেরকে কাছ থেকে দামি ব্র্যান্ডের ৫৭টি স্মার্টফোনসহ সর্বমোট ১২০ টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও নগদ পঞ্চাশ হাজার টাকা ছাড়াও কম্পিউটার র‌্যাম উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেফতার করি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬