যশোরে ১ হাজার ২০০ ইয়াবাসহ একজন আটক

২৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ AM
আটক মিরাজ দফাদার

আটক মিরাজ দফাদার © সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা থেকে ১ হাজার ২০০টি ইয়াবাসহ মিরাজ দফাদার (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীতক আটক করেছেন।

মিরাজ দফাদার যশোর শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের মৃত নওয়াব আলী দফাদারের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়ায় বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বলেছেন, শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোপন সূত্রে জানতে পারেন এক ব্যক্তি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে ইয়াবা শহরের দিকে আনছেন।

সংবাদ পেয়ে বিকেল চারটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের সামনের রোডের মুজাহিদ ভিলা নামক একটি বাড়ির সামনে অবস্থান নেন।

মিরাজ দফাদার সেখানে পৌঁছালে মোটরসাইকেলটা থামিয়ে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ২০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল এবং তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬