গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতি চেষ্টা, যেভাবে আটক করল জনতা

২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ PM
আটক ডাকাতদলের সদস্য

আটক ডাকাতদলের সদস্য © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার সিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ ডাকাত দল সিকির বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে স্বর্ণালংকারভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই স্বর্ণ ব্যবসায়ী শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকির বাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়। খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও রিকশা-ভ্যান দিয়ে রাস্তা অবরোধ করে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করা হয়।

এক পর্যায়ে ডাকাতরা আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। এসময় দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় জনতা এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। তবে বাকি ৫ জন ডাকাত স্বর্ণালংকারসহ মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ডাকাত ও দুই ব্যবসায়ীকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬