এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ AM
কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে

কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। 

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। নিহতের মা লিজা আক্তার একজন প্রবাসী আর বাবা বরিশালে বসবাস করেন। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদা আক্তার বিকেলে নিজ ঘরে পড়াশোনা করছিল। সে তার নানীর সাথে বসবাস করতো। নানী দুধ আনার জন্য বাহিরে যায় ঘণ্টাখানেক পরে বাড়ি ফিরে এসে দেখেন নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং পুরো মেঝে রক্তে ভরা। কে বা কারা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নিহতের নানী জানান, মেয়েটির গলায় ও কানে স্বর্ণের জিনিস ছিল সেগুলি নেই। 

পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা বলেন, রাত ৮টার দিকে তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬