মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টা

১৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের (বেজা)

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের (বেজা) © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের (বেজা) একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে (১৫ এপ্রিল) শেষরাতে জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় অবস্থিত ‘হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেড’-এ এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী মো. ইসমাইল হোসেন, জাহাঙ্গীর ও সুলতান দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে ৫-৬ জনের একটি অজ্ঞাতনামা সংঘবদ্ধ দুর্বৃত্তের দল সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। চুরির উদ্দেশ্যে তারা তৎপরতা শুরু করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয় এবং তাদের ঘেরাও করার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীদের চিৎকারে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মী ও কর্মকর্তারা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডের হেড অব অ্যাডমিন ভুঁইয়া আবু মো. সাদাত জানান, ভোর রাতে চোরের দলটি প্রজেক্টে ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধরের চেষ্টা চালায়। পরে তাৎক্ষণিকভাবে ইকোনমিক জোন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানানো হলে, তাদের পরামর্শে জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করবার

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি নাজমুল হক জানান, হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬