গাজীপুরে ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত

০৯ মার্চ ২০২৬, ০৪:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুর মহানগরীতে প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশন কাজে নিয়োজিত এক সেলসম্যান ও প্রাইভেটকার চালকসহ তিনজন ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলায় সেলিম নামের এক ডিস্ট্রিবিউটর গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত সেলসম্যান ও তার সহকর্মীরা ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ডিস্ট্রিবিউটর সেলিমকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত সেলিমের (৩৭) স্থায়ী ঠিকানা ফেনী জেলার লক্ষ্মীপুর এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন রাজন (৩২) ও এরশাদ (৪২)। তাদের বর্তমান ঠিকানা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম ও গাছা থানা পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬