ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ PM
আমীর হোসেন

আমীর হোসেন © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এলাকার এমপি টিলার মেঘনা নদীর পাড় থেকে আমীর হোসেন (৪২) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নিহত আমীর হোসেন রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তার বাবার বাড়ি রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। তবে ছোটবেলা থেকেই তিনি মামার বাড়ি বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করতেন বলে জানা গেছে।

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুনীল চন্দ্র সূত্রধর জানান, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পাশের জেলা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে এমপি টিলায় ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬