চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ PM
ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ আটক যুবক

ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ আটক যুবক © সংগৃহীত

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ একজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় এক যুবককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তেলকুপি বিওপি থেকে একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. সাকিবুল হাসান (১৯) নামের এক যুবককে ১০০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। তিনি জমিনপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বর্ডার গার্ড বাংলাদেশের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৮ জন আসামিকে আটকসহ মোট ৩ হাজার ২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগের সঙ্গে আপস করলে ঈমান থাকবে না’
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে লোকাল ট্রেনে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
  • ১৯ নভেম্বর ২০২৬
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: র…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার 
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage