সাতক্ষীরার তালায় সাংবাদিকের ওপর হামলা যুবদল নেতার

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM
অভিযুক্ত যুবদল নেতা নুরু ইসলাম

অভিযুক্ত যুবদল নেতা নুরু ইসলাম © টিডিসি ফটো

সাতক্ষীরার তালা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেসক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

সাংবাদিক জহর হাসান সাগরের অভিযোগ, হামলাকারী যুবদল নেতা নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগে হাজরাকাটি বাজারে তাদের মুখোমুখি দেখা হলে কথাকাটাকাটির একপর্যায়ে নুরু ইসলাম তার ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরু ইসলামের সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু ইসলামের বিরুদ্ধে এর আগেও জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ ছিল। এ সংশ্লিষ্ট কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল…
  • ১৮ জুলাই ২০২৬
‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে...’
  • ১৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ১-৩ স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রধ…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence