ওসিকে হাসনাত আবদুল্লাহ

সেকেন্ড অফিসার ‘দুর্নীতিবাজ’, আজ থেকে আপনি থানা চালাবেন

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ

আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ © টিডিসি ফটো

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। থানার সেকেন্ড অফিসারকে সরাসরি ‘পুরোপুরি দুর্নীতিবাজ’ বলে আখ্যা দিয়ে ওসিকে থানা দালালমুক্ত করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দেবিদ্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে উদ্দেশ্য করে এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, ওসি আন্তরিক থাকলেও ওনার অফিসাররা আন্তরিক না। ওনার সেকেন্ড অফিসার হচ্ছেন ফুললি করাপ্টেড। টাকা ছাড়া ওনার কোনো পা চলে না। আরেকজন হচ্ছেন এসআই ভবতোষ। টাকা ছাড়া উনি একটা পা মুভ করেন না। আপনি কাউকে ধরতে যাবেন, উনি থানা থেকে ফোন দিয়ে বলে দিলেন, আমরা আসতেছি। তাইলে তো এখানে একটা ফিলোসোফিং চোর-পুলিশ খেলা হয়।

ওসিকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। আমি এখানে ফ্যাক্ট বেইজ কথা বলছি। একটাও না জেনে কথা বলছি না। আপনার থানা চালায় হেলাল। হেলালের বাবা আগে চাকরি করত। আপনি হয়তো বলতে পারেন এসব কথা আপনাদের লিগ্যাল প্রসিড জানে না, এটা নাই, সেটা নাই। আপনাদের থানায় এ ঘটনাগুলো ঘটছে প্রতিদিন। হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি। আপনার পুলিশ অফিসার যারা আছেন, তারা চালাবেন। থানা যদি চালায় এমন একজন, যে পুলিশ না, যার এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, কোনো মামলার রুজু হবে, কোনো মামলা হবে না। কোনো মামলা এজাহারভুক্ত হবে, কোনোটা হবে না। আপনি আমাকে বলতে পারেন না এগুলো হয় না। এটা হচ্ছে ওনার থেকে একটা মৌখিক এপ্রুভাল নিয়ে তারপর থানায় যাইতে হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি যত সহজে আপনার কাছে যেতে পারি একটা ভুক্তভোগী স্বাভাবিকভাবে আপনার কাছে সেভাবে যেতে পারে না। আমি আপনার কাছে সহজে আসতে পারি, একটা গ্রামের স্বাভাবিক ভুক্তভোগী ওনার সম্পর্কে একটা ভয় কাজ করে। পুলিশ তার ভাবমূর্তি উদ্ধারের জন্য চেষ্টা করছে, আমরা সেটাকে এপ্রিশিয়েট করি। কিন্তু পুলিশের কাছে যাওয়ার আগেই এক ধরনের পুলিশ আছে, যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ। এটা আপনি আপনার জায়গা থেকে দেখবেন। এটা আমি গত একটি বছর ব্যক্তিগত জায়গা থেকে দেখেছি। এখানে সাংবাদিকরা আছেন, একজন অস্বীকার করতে পারবে না যে, এটা হচ্ছে না। তারা এসব বলে না। ওই যে হেলাল, দালাল চক্র চালাচ্ছে না থানায়? দালাল এবং মাদক সিন্ডিকেট চালাচ্ছে না হেলাল?

এমপি হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এই মিটিংয়ে যারা উপস্থিত আছে, তাদের প্রত্যেকের একটা অথরিটি আছে এখানে আসার। কিন্তু হেলাল কোনো ক্রাইটেরিয়াতে আপনার চৌসীমানায় ঘুরে? আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন। থানাটাকে দালালমুক্ত করবেন। আপনার কাছে পৌঁছাতে হলে যেন স্বাভাবিক প্রক্রিয়া মেনটেইন করেই পৌঁছাতে পারে। এক্ষেত্রে যেন কোনো দালাল না থাকতে পারে। এক্ষেত্রে যেন একটা ইনফরমাল সিন্ডিকেট না থাকতে পারে। আপনার সঙ্গে মানুষের সম্পর্ক হবে একদম ডিরেক্ট সম্পর্ক। যেটা লিগ্যাল, সে জায়গায় আপনি কোঅপারেট করবেন। যেটা ইলিগেল সেখানে কারো সঙ্গে কোঅপারেট করার দরকার নাই।

ওসিকে অনুরোধ করে হাসনাত বলেন, গত একটা বছর আমি আমার জায়গা থেকে ইনভেস্টিকেট করেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, সিভিল সোসাইটির সঙ্গে কথা বলেছি, আপনি এখানে দালালচক্র দিয়ে ঘিরে আছেন। আমরা চাই আপনাকে কোঅপারেট করতে। আমরা চাই একটা ‘ল এন্ড অর্ডার’ সিচুয়েশন কার্যকর হোক।

এসময় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9