মোহাম্মদপুরে বোরকা পরে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ AM
আহত ইব্রাহিম

আহত ইব্রাহিম © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বোরকা পরে এসে ইব্রাহিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকার ময়ূর ভিলার পাশের ঢালে একটি চা দোকানে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর এলাকার সামাজিক সংগঠক আরিফ আহমেদ জানান, রাত ৯টার সময় ময়ূর ভিলার ঢালের পাশে বোট ঘাট গলির একটি চা দোকানে বসে ইব্রাহিম চা পান করছিলেন। সিএনজিচালিত অটোরিকশায় করে ৩-৪ জন দুর্বৃত্ত বোরকা পরে এসে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, তারা ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে তার এক হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। হামলার পর তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা বোরকা পরিহিত থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আমাদের টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব। 
 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬