বাগেরহাটে কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন করার অভিযোগ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় মোঃ রহমতউল্লাহ শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি  কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান থেকে ওই যুবককে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।

উদ্ধারের পর তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের থাকা অবস্থায় হামলাকারীদের সম্পর্কে জানতে চাইলে রহমতউল্লাহ শেখ বলেন, চরসোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল ও ইয়াসিন এবং তাদের সহযোগী ইব্রাহিম আমাকে মেরেছে ও কুপিয়েছে।

রহমতউল্লা শেখের বাবা আব্দুল মতিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিনসহ কয়েকজন আমার ছেলেকে মেরেছে। কুপিয়ে তার দুই হাত বিচ্ছিন্ন করে ফেলেছে। দুই পা প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থায় রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছি, চিকৎসকরা ঢাকায় নিতে বলেছেন। ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, দুই হাত ও দুই পা গুরুত্বর জখম হওয়া অবস্থায় তাকে (রহমতউল্লাহ) হাসপাতালে নিয়ে আসা হয়। বিশেষ করে একটি হাত ও একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। অন্য একটি পা-ও বেশ বিচ্ছিন্ন। এছাড়া মাথা, হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেছি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কারা কি করেছে, এসব বিষয়ে এখনও কোন তথ্য পাইনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, রহমতউল্লাহ’র বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি ওই গ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ওই ধর্ষণের ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারটিকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছিলেন রহমতউল্লাহ। ওই প্রেক্ষিতেও হামলার ঘটনা ঘটতে পারে।

এদিকে ধর্ষণের ঘটনায় আজ রবিবার সকালে কচুয়া থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী। মামলায় রহমতউল্লাহ’র এক ঘনিষ্ট জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence