নিত্যপণ্যের দামে ‍উর্ধ্বগতি

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

অভিযান পরিচালনা চলছে

অভিযান পরিচালনা চলছে © টিডিসি ফটো

রমজানকে সামনে রেখে ‘আনোয়ারায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। সংবাদ প্রকাশের পর বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বটতলী রুস্তমহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি মামলায় ৯ জন ব্যবসায়ীকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা নেতৃত্ব দেন। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় এসব মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে আনোয়ারা থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

এর আগে রমজান শুরুর প্রাক্কালে আনোয়ারার বিভিন্ন বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মুরগি ও মাংসের দামে ঊর্ধ্বগতির চিত্র উঠে আসে প্রকাশিত সংবাদে। ক্রেতারা অতিরিক্ত দামের অভিযোগ তুললেও ব্যবসায়ীরা পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কথা বলেন। সেই প্রেক্ষাপটেই প্রশাসনের এই অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে। অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬