শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধ জব্দ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ PM
জব্দ করা ভারতীয়ওষুধ

জব্দ করা ভারতীয়ওষুধ © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ওষুধের মূল্য প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় টেপেনটাডল-১০০ ট্যাবলেট জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ওষুধের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ১৩ লাখ টাকা।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবি সর্বদা তৎপর। সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬