জামায়াত নেতার খামার থেকে ৪০ ছাগল লুট

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ PM
জামায়াতের নেতার এই খামার থেকেই ৪০টি ছাগল নিয়ে গেছে দুর্বৃত্তরা

জামায়াতের নেতার এই খামার থেকেই ৪০টি ছাগল নিয়ে গেছে দুর্বৃত্তরা © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে জামায়াতের এক নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরে নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে খামার কর্মচারীকে জিম্মি করে এ লুটের ঘটনা ঘটে। 

খামার মালিক এস এম আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে কর্মচারী রেখে দুই বছর ধরে ছাগলের খামারটি করছি। খামারে পাঁচ লাখ টাকা মূল্যের ছোট-বড় ৪০টি ছাগল ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন ধারালো অস্ত্রের মুখে আমার কর্মচারীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করব।’

খামারের কর্মচারী নুরুল আফছার বলেন, ‘রাতে ছাগলের ডাক শুনে আমি ছুটে যাই। দুর্বৃত্তরা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে সব ছাগল নিয়ে গেছে। রাস্তায় কতটুকু নিয়ে ছেড়ে দিয়ে বলে তুই বাড়িতে চলে যা। এখানে আর থাকবি না। এ সময় সিসিটিভি ক্যামেরা ও খাদ্যের কয়েকটি বস্তা নিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘মধ্যম ওয়াহেদপুর ইউনিয়নে এক ব্যক্তির খামারে কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে গেছে, এমন অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950