পটুয়াখালীতে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ PM
মো. রাকিব মৃধার মরদেহ

মো. রাকিব মৃধার মরদেহ © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার খাল থেকে স্থানীয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।

নিহত মো. রাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে পুলিশকে কিছুই অবগত করা হয়নি। বিকেলে স্থানীয়রা ভাসমান মরদেহের বিষয়টি থানায় জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই।’

এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬