গাজীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ঘরে ঢুকে আজিরন নেছা (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আজিরন নেছা ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে বাবুল মিয়া স্ত্রীকে বাসায় রেখে পাশের একটি চায়ের দোকানে যান। প্রায় আধা ঘণ্টা পর ফিরে এসে ঘরের ভেতর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আজিরন নেছা তার তৃতীয় স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রী ও ছেলের সঙ্গে আজিরনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পূর্বের সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

মেডিকেলের ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ’ চালুর প্রস্তাব নেপালি শিক্ষার্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকটের সমাধান নিয়ে সরকারের পদক্ষেপের কথা জানালেন প্রধ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিল ম্যাচের দল ঘোষণা ভারতের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৩০ টাকায় শুরু, ৫ দশকে কত ধাপে মূল বেতন ২০ হাজার হলো সরকারি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬