কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যার নেপথ্যে জমি নিয়ে বিরোধ, আটক ১

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ AM
গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা

গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা © ফাইল ফটো

গাইবান্ধার সদর উপজেলায় নিজ বাড়িতে অমিতাভ চন্দ্র সুজন (৪০) নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পেছনে জমি কেনা নিয়ে বিরোধের কথা বলছেন নিহতের পরিবার। এ ঘটনায় পুলিশ একই এলাকার বিমল কুমারের ছেলে লিমন কুমার নামের একজনকে আটক করেছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিতাভ চন্দ্র রায় ওরফে সুজন (৩৫) খামার বল্লমঝাড় গ্রামের বাসিন্দা এবং মৃত নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে। 

নিহত সুজনের মা সিন্দু রানী বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছে সম্প্রতি ১১ শতক জমি কেনেন সুজন। প্রতিবেশী বিমল কুমারের সন্ত্রাসী প্রকৃতির ছেলে লিমন কুমার ওই জমি কিনতে না পেরে ক্ষীপ্ত হয়ে ওঠে। এর আগেও তাদের মধ্যে অন্য একটি জমি নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে লিমন সুজনকে হত্যার হুমকি দেয়। তারপরই এই ঘটনা ঘটল। তার সন্দেহ হামলাকারী লিমন হতে পারে।

নিহত সুজনের স্ত্রী দিপা রানী বলেন, যে আমার স্বামীকে হত্যা করেছে তার শাস্তি চাই। প্রতিবেশী লিমন আমার স্বামীকে দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছে। এছাড়া তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই।

স্থানীয় হামিদ বলেন, কে বা কারা মেরেছে আমরা দেখতে পারিনি। যারাই মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুজন চন্দ্রকে মাথায় কুড়াল আঘাত করা হয়েছে। পরে পরিবারের লোকজন রক্তাক্ত সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথে পলাশবাড়িতে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি কুড়াল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই কুড়ালটি দিয়েই তাকে আঘাত করা হয়ে থাকতে পারে।

গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক লিমনকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নেওয়া হবে।

এ ঘটনায় রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা আছে কি না এমন প্রশ্নে ওসি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিহত ব্যক্তি পেশায় মহুরি। গাইবান্ধা জজ কোর্টে কাজ করতেন। তার বাড়ির আঙ্গিনায় হামলা চলানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভোট বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। পারিবারিক বা পূর্ব শত্রুতার জেরে হতে পারে। মরদেহর সুরতহাল হয়েছে, আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬