গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ PM
গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা

গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা © সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খামার বল্লমঝাড় এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান। তিনি জানান, নিহত অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী ছিলেন এবং এলাকায় সনাতন সম্প্রদায়ের পরিচিত মুখ ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়ের বরাত দিয়ে বলেন, “আজ সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তাকে আঘাত করে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে তার মৃত্যু হয়।”

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা ঘটার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা শোকাহত। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার ও ন্যায়বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন।

কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬