সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ PM
সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তি

সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তি © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, পিস্তলের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় মো. আবু মুসা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু মুসাকে আটক করা হয় এবং তার কাছ থেকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী নিকটবর্তী একটি নির্জন বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল, ৯৩টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক আবু মুসা সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মো. রেজাউল বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬