ফেনীতে যুবদল কর্মীর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ PM
জব্দ করা পিস্তল-ম্যাগাজিন

জব্দ করা পিস্তল-ম্যাগাজিন © সংগৃহীত

ফেনীতে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর এক অভিযানে এক যুবদল কর্মীর গরুর খামার থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ছুরি উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে পরিচালিত এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের সাহাব উদ্দিনের বাড়ি-সংলগ্ন এলাকায় খামারে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে যুবদল কর্মী বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে, খামার মালিক বদরুল আমীন ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। দুই দিন ধরে দিদারুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরুলের খামারে এনে রাখা হয়েছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে জানতে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারকে কল করা হলেও সাড়া মেলেনি। 

ফেনী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর খামার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের বিষয়টি অবগত হয়েছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে থানায় হস্তান্তর করা হয়নি। থানায় হস্তান্তর করলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬