নওগাঁয় মুদিদোকানের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ PM
কার্টনে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখছেন সেনাবাহিনীর দুই সদস্য

কার্টনে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখছেন সেনাবাহিনীর দুই সদস্য © টিডিসি

নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার কা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে এসব বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা সামগ্রীগুলো বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা আছে। 

র‍্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘আমি একজন কিডনির রোগী। এই ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলে। আমি এবারে কলস মার্কার ভোট করছি জন্য আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।’

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি বলেন, ‘তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। আমি জানতে চাইলে ধমক দিয়ে বলেন, ব্যাগে হাত দেওয়া যাবে না। পরে তারা নিজেদের র‍্যাবের লোক বলে পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার র‍্যাবে সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।’

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, সাতআটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’

কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950