ময়মনসিংহে গাড়িচোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ PM
গাড়িচোর চক্রের গ্রেপ্তার চার সদস্য

গাড়িচোর চক্রের গ্রেপ্তার চার সদস্য © সংগৃহীত

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে চোরাই পিকআপসহ গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার গৌরীপুর থানা এলাকার মইলাকান্দা পূর্বপাড়া এলাকা থেকে ৮ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে একটি পিকআপ গাড়িসহ চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরীপুর উপজেলার বাহাদুরপুর এলাকার রকিবুল ইসলাম (৩৪), আনারুল ইসলাম (২৬), বিশ্বনাথপুর এলাকার মাসুদ (৩০) ও মিরিকপুর এলাকার রহুল আমীন (২৬)।

জিজ্ঞাসাবাদে তারা জানান, চট্টগ্রাম থেকে পিকআপ গাড়ীটি চুরি করে আনায়। গ্রেপ্তার রহুল আমীন তাদের সহযোগিতায় গাড়িটি বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে এসেছিল। উদ্ধার করা পিকআপ গাড়ীসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে চোরাই কারবারের সঙ্গে জড়িত। এ ছাড়া এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬