কুমিল্লায় পুকুর সেচে অস্ত্র উদ্ধার, অভিযান চালাচ্ছে র‌্যাব

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ AM
কুমিল্লায় পুকুর সেঁচে অস্ত্র উদ্ধার, অভিযান চালাচ্ছে র‌্যাব

কুমিল্লায় পুকুর সেঁচে অস্ত্র উদ্ধার, অভিযান চালাচ্ছে র‌্যাব © সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলায় ভারত সীমান্তসংলগ্ন কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। 

র‌্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে কটকবাজার গ্রামে অভিযান শুরু করা হয়।

সকাল ১০টার পর্যন্ত সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে তল্লাশি চালাচ্ছে র‌্যাব।

এ সময় বেশ কয়েকটি পিস্তল ও বন্দুকসহ দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, ‘সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো একাধিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে আরও অস্ত্র থাকতে পারে।’

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাকা বিশ্ববিদ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষ থেকে বিশ্বমঞ্চ: আধুনিক শিক্ষা সংস্কারে বদলে যাবে…
  • ১৭ আগস্ট ২০২৬
সন্ধানী ক্লাবও ছাত্রদলের সভাপতি গ্রুপের ‘দখলে’, অনুগত না হল…
  • ১৭ আগস্ট ২০২৬
দুই-একদিনের মধ্যেই ট্রান্সফার শুরু, এরপরই স্কুল-মাদ্রাসায় ৭…
  • ১৭ আগস্ট ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈত…
  • ১৭ আগস্ট ২০২৬
১ জুলাই থেকে ৩০ জুন বাদ, অর্থ বছরের নতুন তারিখ নির্ধারণ করল…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage