রাউজানে ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের অভিযোগ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ PM
ক্ষতিগ্রস্থ কার্যালয়

ক্ষতিগ্রস্থ কার্যালয় © সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে সুন্নি ঐক্যজোটের ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াস নুরীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট বাজারে প্রার্থীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াস নুরীর প্রধান নির্বাচনী এজেন্ট আমান উল্লাহ এ অভিযোগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,  রাতের বেলায় সে কার্যালয়ে রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিকভাবেই চলতে দেখেন তারা। কিন্তু সকালে গিয়ে দেখেন ভেতরের আসবাব পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তারা। তবে কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে কিছু বলতে পারেননি তারা। তাদের ধারণা দুর্বত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।

এমপি প্রার্থী ইলিয়াস নুরী প্রথম গণমাধ্যমে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীর লোকেরা এ ঘটনা ঘটাতে পারে। তবে আমি এসবে ভীত নই।

তিনি বলেন, সুন্দর আগামী এবং সন্ত্রাসমুক্ত রাউজান গড়তে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। এ কারণে আমার কর্মী–সমর্থকদের হুমকিও দেওয়া হচ্ছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম বলেন, ঘটনাটির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে থানা-পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬