শেরপুরে লুট হওয়া শটগান উদ্ধার, গ্রেপ্তার ১

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ PM
গ্রেপ্তার হারেজ মিয়া

গ্রেপ্তার হারেজ মিয়া © সংগৃহীত

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) মধ্যরাতে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।

গ্রেপ্তার ব্যক্তির নাম হারেজ মিয়া (৩২)। তিনি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শটগানটি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। অভিযানের এক পর্যায়ে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে লুট হওয়া শর্টগানটি উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬