ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ PM
আপন দুই ভাই গ্রেপ্তার। ইনসেটে ছাত্রদল নেতা ফিরোজ

আপন দুই ভাই গ্রেপ্তার। ইনসেটে ছাত্রদল নেতা ফিরোজ © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিমকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। তবে অভিযানকালে ফিরোজকে বাড়িতে পাওয়া যায়নি।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার বাড়ির ছাদের এক কোণায় একটি বস্তা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়। একই সময় ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই মো. মফিজুর রহমান ও মো. জুবায়ের করিমকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়েছে। এ ঘটনায় অপর অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950