রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত যুবক 

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আজিম (২৭) নামে ডেইরি ফার্মের এক কর্মচারী আহত হয়েছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় দ্রুত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আহত আজিম জোসনা ডেইরি ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

জোসনা ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, কর্মচারী আজিম বিকালে ফার্মের পাশের একটি মাঠে ঘাস কাটতে যায়। পরে ঘাস কাটার একপর্যায়ে কাঁচির আঘাতে বলের মতো দেখতে একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আজিমের বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে যায় ও বাম পায়ের রানও আঘাতপ্রাপ্ত হয়। পরে খবর পেয়ে দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বস্তুটি পরিত্যক্ত কোনো ককটেল ছিল। যেটি ঘাস কাটার সময় কাঁচির আঘাতে বিস্ফোরিত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া বাম পায়ের রানেও আঘাত লেগেছে। ইতোমধ্যে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950