ছয়টি আইফোন ও টাকাসহ তিন যুবক আটক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ PM
ডিবির হাতে চোরাই আইফোনসহ আটক অভিযুক্তরা

ডিবির হাতে চোরাই আইফোনসহ আটক অভিযুক্তরা © টিডিসি ফটো

হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ছয়টি চোরাই আইফোনসহ তিন যুবককে আটক করা হয়েছে।

গত সোমবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এসপি হবিগঞ্জ’-এর এক পোস্টের মাধ্যমে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলার গোল্ডেন প্লাজার সামনে আরও একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-দীব্য রায় (২৮), মো. ইকরাম (১৮), ইফতেখার হোসেন মাছুম (২২)।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত মোবাইলগুলো ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬