আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক সাবেক ছাত্রদল নেত্রী

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ PM
আগ্নেয়াস্ত্রসহ আটক সাবেক ছাত্রদল নেত্রী

আগ্নেয়াস্ত্রসহ আটক সাবেক ছাত্রদল নেত্রী © সংগৃহীত ও সম্পাদিত

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক নেত্রীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত নেত্রীর নাম ইলোরা হাওলাদার। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে মহিলা দলের রাজনীতিতে যুক্ত।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টায় মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে শরীয়তপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চালানো অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, পালং মডেল থানাধীন পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। সেখানে মন্টুকে না পেয়ে তার স্ত্রী ইলোরাকে আটক করা করে তারা।

অভিযানে ওই বাড়ি থেকে একটি শটগান, ৭১ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সীম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬