খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ AM
কুবেন জয় ত্রিপুরা

কুবেন জয় ত্রিপুরা © সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুল পাড়া সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন বাসের সঙ্গে মাটিরাঙ্গা বাজার থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কুবেন জয় ত্রিপুরা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি সিন্দুকছড়ি ইউনিয়নের পুঙ্খিমুড়া এলাকার কার্বারি কৃপাচার্য ত্রিপুরার ছেলে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী হনেসা ত্রিপুরা গুরুতর আহত হন। আহত হনেসা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার পাড়ার মনোহরি ত্রিপুরার ছেলে। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে গুইমারা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মেট্রো-১৪৫৯৮৩ নম্বরের শান্তি পরিবহন বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬