সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নামে ২ মামলা

১০ জানুয়ারি ২০২৬, ১০:৫১ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ PM
কক্সবাজার সদর থানা

কক্সবাজার সদর থানা © সংগৃহীত

কক্সবাজারে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের তিন জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে। এর মধ্যে আটক ২ জনের বিরুদ্ধে একটি এবং আটক অপর এক নারীর বিরুদ্ধে অপর মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সিরাজী বাদি হয়ে কক্সবাজার সদর থানায় এই মামলা ২টি দায়ের করা করেন।  

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, পাবলিক পরীক্ষা আইনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ বাদী হয়ে দায়ের করা মামলায় একটিতে আটক ফজলুল হক ও জেসমিন আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। একই আইনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সিরাজী বাদী হয়ে দায়ের করা মামলা অভিযুক্ত করা হয়েছে ফারহানা কামরুলকে। সংশ্লিষ্ট মামলায় শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। 

এর মধ্যে ফজলুল হক কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার মো. আখতার হোসেনের ছেলে। জেসমিন আক্তার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকার হাবিনুল মান্নানের স্ত্রী। জানা যায়, শুক্রবার পরীক্ষা চলাকালীন দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে সরকারি গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিভাইসসহ এই দুই জনকে আটক করে।

অপর মামলায় অভিযুক্ত ফারহানা কামরুল চকরিয়া উপজেলার শাহারঘোনা এলাকার জামাল হোসেনের মেয়ে। তাকে শুক্রবার কক্সবাজার সিটি কলেজ থেকে ডিভাইসসহ আটক করে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9